ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সংগঠকরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার করেছেন।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত জাবি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, দুর্নীতি দীর্ঘদিন ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিচ্ছে। স্বাধীনতার এত বছর পরও দেশ দুর্নীতির কবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তাই নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রীয় ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে তরুণদের নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে তরুণদের এগিয়ে আসতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান এবং সহকারী অধ্যাপক তামান্না আজিজ তুলি।

কর্মশালার মূল সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান গঠন এবং তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল বিষয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সর্বক্ষেত্রে সুশাসনের চর্চা নিশ্চিত করতে হবে। আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় জাবি মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন, জাবি থিয়েটার, জাবি সাংবাদিক সমিতি, জাবি প্রেসক্লাব, জাবি হাইয়ার স্টাডিজ ক্লাব, বাঁধন, রেড ক্রিসেন্ট ইয়ুথ, রোটার‌্যাক্ট ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, ডিবেটিং সোসাইটি, বিজ্ঞান ক্লাবসহ ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী তরুণ সংগঠকরা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সংগঠনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের

প্রকাশিত ০৭:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬