ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

খুবিতে ক্রিকেট ময়দানে এমসিজে শিক্ষার্থীদের চমকপ্রদ লড়াই

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে (এমসিজে) ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাট প্রতিযোগিতা ও উদ্দীপনাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয় এ টুর্নামেন্টের। নকআউট ফরম্যাটে আয়োজিত এ টুর্নামেন্টে প্রতিটি ব্যাচ তাদের নিজ নিজ দল গঠন করে অংশগ্রহণ করে। যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দর্শকেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

টুর্নামেন্টে ইতোমধ্যে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮ টায় ২০২৩ বনাম ২০২১ ব্যাচের ম্যাচ এবং সকাল সাড়ে নয়টায় টায় ২০২৪ বনাম ২০২২ এর ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচগুলোতে ২০২১ ব্যাচ ৫ উইকেটে এবং ২০২২ ব্যাচ ৫ উইকেটে জয়লাভ করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন-এর ২০২৩ ব্যাচের মাহিন বলেন, এই টার্মে একাডেমিক প্রেসার ছিল অনেক, তার মধ্য দিয়েও বড় ভাইদের নেওয়া এই উদ্যোগের কারণেই মাঠে আসার সুযোগ হয়ে উঠেছে।

২০২৪ ব্যাচের ইছা বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পরে এটাই আমার প্রথম টুর্নামেন্ট। বড় ভাইদের সাথে খেলতে পেরে ভালো লাগছে।

আয়োজকরা জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং একাডেমিক জীবনের বাইরে অন্যরকম অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেখানে শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনাকে উৎসাহিত করার পাশাপাশি খেলার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করার কথাও বলেন তারা।

জনপ্রিয়

চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

খুবিতে ক্রিকেট ময়দানে এমসিজে শিক্ষার্থীদের চমকপ্রদ লড়াই

প্রকাশিত ০৬:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪