ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

ছাত্রদলের ইফতার মাহফিল আয়োজন সম্পর্কে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে যারা আজ ইফতারে অংশ নিচ্ছে, তাদের দোয়া ও অংশগ্রহণ অবশ্যই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমি অনুরোধ করবো শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আমাদের আশপাশে যেসব শিক্ষার্থী আর্থিক বা বিভিন্ন সংকটে আছে, তাদের পাশে দাঁড়ানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি ইফতার মাহফিলে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থের সামান্য অংশ দিয়েও কোনো অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে এবং সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাবার ঘাটতি বিষয়টি উল্লেখ করে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা সবার কাছে ইফতার পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে আয়োজনের তুলনায় অল্প কিছু খাবারের ঘাটতি থাকতে পারে। এ জন্য আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করব।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, “দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু দোয়া নয় বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা আরও দৃঢ় করতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”

ইফতার মাহফিলটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো শামসুল আলম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম ও জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়। পাশাপাশি বর্তমান শাসকদের জন্য সঠিক দিকনির্দেশনামূলক নসিহতসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক

বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

প্রকাশিত ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬