ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি Logo স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি Logo এশিয়ান গেমস ক্রিকেটে ভারত–পাকিস্তান ফাইনাল Logo ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র Logo প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পথে, থাকছে যেসব কর্মসূচি Logo রুশ ভূখণ্ড ‘অবরোধের প্রস্তুতি’ ন্যাটোর, জবাবে পারমাণবিক হামলার হুমকি মস্কোর Logo আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ Logo কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু Logo মধ্যরাতে নিয়োগপত্র পেলেন কাফনের কাপড় পরে আন্দোলনে বসা ২০ প্রার্থী

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে এবং দ্রুত রোগ নির্ণয় নিশ্চিত করতে বাংলাদেশকে পাঁচ লাখ এনএস১ র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের মাধ্যমে এই জরুরি চিকিৎসাসামগ্রীগুলো বাংলাদেশে পাঠানো হয়েছে। স্বাস্থ্যসেবায় দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের অংশ হিসেবে এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট এই কিটগুলো হস্তান্তর করা হয়। মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর হাতে এইডস ও ডেঙ্গু পরীক্ষার কিট তুলে দেন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী দ্রুত সারা দেশে এসব টেস্ট কিট বিতরণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে কঠোর নির্দেশ দেন। তিনি জানান, রাজধানীর কুর্মিটোলায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এই কিটের সম্পূর্ণ চালান সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট চাহিদা ও জেলার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে এসব কিট পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই সহায়তার পাশাপাশি বর্তমানে সরকারি ভাণ্ডারে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট এবং আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা আকস্মিক বৃদ্ধি পেলেও প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় দেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

ভ্যাকসিনের উচ্চমূল্য এবং এর সার্বিক কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং গ্যাভির সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের আলোচনা চলছে। আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকা ও নীতিমালা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে মার্কিন প্রতিনিধি দল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কুর্মিটোলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড এবং পরীক্ষাগার পরিদর্শন করেন।

জনপ্রিয়

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত ০১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬