ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

‘কাটপিস’ সিনেমা দেখে বিব্রত নওশাবা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৫:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৭৭ বার পঠিত

অন্ধকার যুগের দুই সিনেমা সম্প্রতি ঢাকার বাইরে থেকে জব্দ করেছে পুলিশ। সেই সিনেমা পাঠানো হয়েছিল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কাছে। সেই কাটপিসযুক্ত অশ্লীল সিনেমা দেখে বিব্রত সার্টিফিকেটশন বোর্ডের সদস্যরা।

মঙ্গলবার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা জব্দ করা ‘জাঁদরেল’ ও ‘শক্র ঘায়েল’ সিনেমা দুটি দেখেন। অভিযোগ ছিল, সিনেমায় অশ্লীল কাটপিস দৃশ্য লাগিয়ে হলে চালানো হচ্ছিল। পরে তার সত্যতা পান বোর্ডের সদস্যরা।

পরিচালক ও সেন্সর বোর্ডের সদস্য খিজির হায়াত গণমাধ্যমকে বলেন, ‘এত জঘন্য কাটপিস, যা কোনো ভাবেই দেখার মতো নয়। এত অশ্লীলতা, নগ্নতা বাংলা সিনেমার সঙ্গে জুড়ে দেওয়া বাক্‌রুদ্ধ করেছে। এ ধরনের রুচিহীন কাজ যাঁরা করেছেন, তাঁদের আইনের আওতায় আনা উচিত। আমরা সিনেমা দুটি দেখে আমাদের মতামত জানিয়েছি। এ ধরনের  সিনেমা যেন আর কোথাও কোনো সিনেমা হলে না চালানো হয়, সেদিকে লক্ষ রাখা প্রয়োজন, এমন মতামত জানিয়েছি।’

জানা যায়, ঢাকার বাইরের রুপা ও লাবণী নামের দুটি সিনেমা হল থেকে এই সিনেমাগুলো জব্দ করা হয়। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘এই সিনেমাগুলো দেখা আমার জন্য বিব্রতকর ছিল। একটি সিনেমায় অদ্ভুতভাবে আজেবাজে দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। এ ধরনের সিনেমা কোনো সভ্য দেশের দর্শকের জন্য নয়।’

নওশাবা আরও বলেন, ‘এসব সিনেমা সমাজের জন্য হানিকর। যুক্তিসংগত কারণ দেখিয়ে আমরা মতামত দিয়েছি। এখন স্বাধীনতা মানেই দায়িত্বহীনতা নয়, বরং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। আমরা সৃজনশীল কাজগুলোকে অবশ্যই আলাদাভাবে গুরুত্ব দেব। যে সিনেমা সমাজ গঠনে কিছুটা হলেও গুরুত্ব রাখবে।’

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘কাটপিস’ সিনেমা দেখে বিব্রত নওশাবা

প্রকাশিত ০৫:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪