ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

ঢাবিতে তিন দিনব্যাপী জয়নুল উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী জয়নুল উৎসব শুরু হয়েছে। আজ উৎসবের দ্বিতীয় দিন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন।

এতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ইমেরিটাস অধ্যাপক মু. আবুল হাশেম খান, অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শিল্পাচার্য-পুত্র প্রকৌশলী ময়নুল আবেদিন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিইও মো. মোহসিন হাবিব চৌধুরী, বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা প্রমুখ।

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরতে এ উৎসবের আয়োজন একটি চমৎকার উদ্যোগ। আমাদের হস্ত ও লোকশিল্পের ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে।

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রতিবছর চারুকলা অনুষদ এ উৎসবের আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী এবং অনুষদের শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে লোকশিল্প মেলা, অনুষদের শিক্ষকবৃন্দের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, স্মারক বক্তৃতা, জয়নুল সম্মাননা পদক প্রদান, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে এবারের উৎসব সাজানো হয়েছে।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। আগামীকাল রবিবার (২৯ ডিসেম্বর) উৎসবের সমাপনী দিনে সকাল ৯টায় শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল সাড়ে ১০টায় অধ্যাপক শিল্পী মিজানুর রহিম এবং অধ্যাপক শিল্পী ড. রফিকুল আলমকে ‘জয়নুল সম্মাননা ২০২৪’ পদক প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবিতে তিন দিনব্যাপী জয়নুল উৎসব

প্রকাশিত ১০:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪