ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের Logo জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ Logo সেমিকন্ডাক্টর হবে বাংলাদেশের বড় রপ্তানি সম্ভাবনার খাত: প্রধানমন্ত্রী Logo সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

সমাবেশ শেষে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ঢাকা বিভাগীয় সমাবেশ শেষে নিজ হাতে রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক সহ অন্যান্য ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

বুধবার (২৮মে) মধ্যরাতে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক পরিষ্কার করেছেন তিনি। একইসাথে নেতাকর্মীদেরও সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার নির্দেশনাও দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ অভিযাত্রাকে বলেন, আমাদের সড়ক পরিষ্কার করার নির্দেশনা দেয়ার আগে জিলানী ভাই প্রথমে নিজেই ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা শুরু করেছেন। পরবর্তীতে আমাদের বলেছেন, নগরবাসী ও পরিচ্ছন্নতা কর্মীদের যেন কোন ভোগান্তি না হয় সেজন্য দ্রুত সড়ক পরিষ্কার করতে।

স্বেচ্ছাসেবক দল সভাপতির এমন কাজে বাহবা দিয়েছেন অনেকেই। দক্ষিণ সিটির বাসিন্দা তানবীর আহমদ হৃদয় অভিযাত্রাকে বলেন, একটি দলের সর্বোচ্চ নেতা যখন রাস্তা পরিষ্কার করার মতো কাজ করে তখন তা নিঃসন্দেহে সমাজে ইতিবাচক সাড়া ফেলে। তার এমন কর্মকাণ্ড বেশ প্রশংসনীয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ প্রশংসা কুড়িয়েছে স্বেচ্ছাসেবক দল নেতার এমন কর্মকাণ্ডে। জহির উদ্দিন বাবর নামের একজন লেখেন, “দলের প্রতিচ্ছবি নেতার কর্মকাণ্ডে ফুটে ওঠে। জিলানীরা যেই দলে থাকবে, সড়কের মতো সেই দলেও ময়লা আবর্জনার ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এমন নেতাই জনগণের প্রয়োজন।”

জনপ্রিয়

পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন

সমাবেশ শেষে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী

প্রকাশিত ১১:০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫