ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং Logo প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চাকরি মেলা Logo প্যান্ট ও অন্তর্বাসে করে সোনার পেস্ট, দুবাই থেকে আসা ২ নারী আটক Logo যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দরকষাকষির সিদ্ধান্ত সরকারের Logo জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের Logo বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ Logo নোবিপ্রবির নীলদিঘীতে ছাত্রদল নেতার উদ্যোগে লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও বৃক্ষরোপণ Logo বাকৃবি ডিবেটিং সংঘের আংশিক কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত আলী, সাধারণ সম্পাদক মুবিন ‎ Logo নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল Logo পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস ‎

স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এ প্রথম স্থান অর্জন করল গ্লেনরিচ সাতারকুল

আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (এআইএসডি) অনুষ্ঠিত স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এর ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল।

প্রতিযোগিতায় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের দল ‘গ্লেন গো-কার্ট’ নামে সম্পূর্ণ কার্যকরী একটি বৈদ্যুতিক বাহন উপস্থাপন করে। দলের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন: সৈয়দ তাহমিদ বিন আফান, আয়মান আহমেদ ও জামিল ইদ্রক অহন। স্কুলের এআই ও রোবোটিকসের প্রধান ধীরাজ ডাবিরের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পিভিসি পাইপ, প্লাইউড ও পুনর্ব্যবহারযোগ্য মোটরসহ অন্যান্য উপকরণ দিয়ে বাহনটি তৈরি করে। প্রতিযোগিতার ইঞ্জিনিয়ারিং বিভাগে একমাত্র ওয়ার্কিং প্রোটোটাইপ হিসেবে বিদ্যুচ্চালিত বাহনটি প্রদর্শন করা হয়। কার্যকারিতা বিবেচনায় সবার কাছ থেকে দারুণ সাড়া পায় প্রকল্পটি।

এ অর্জন নিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের ভাইস প্রিন্সিপাল কুমকুম হাবিবা জাহান বলেন, “স্কুলের পক্ষ থেকে এমন গৌরবজনক সাফল্য অর্জন করায় বিজয়ী দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের তরুণ শিক্ষার্থীরা একটি সবুজ, পরিবেশবান্ধব ও স্মার্ট বিশ্ব গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে, আমরা আমাদের শিক্ষার্থীদের ক্ষমতায়নে ও সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাব, যেন তারা সবার জন্য একটি সুন্দর আগামী বিনির্মাণে অর্থবহ অবদান রাখতে পারে।”

প্রকল্পটিতে টেকসই উদ্ভাবন ও পরিবেশবান্ধব প্রকৌশল কৌশলে আলোকপাত করা হয়। ভবিষ্যৎ উপযোগী স্টেম শিক্ষা ও শিক্ষার্থীদের নেতৃত্বে সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে বিবেচনা করে গ্লেনরিচ; স্টেম ইনোভেশন লিগে শিক্ষার্থীদের সাফল্য তারই প্রতিফলন।

জনপ্রিয়

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

স্টেম ইনোভেশন লিগ ২০২৫ -এ প্রথম স্থান অর্জন করল গ্লেনরিচ সাতারকুল

প্রকাশিত ০৭:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫