ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার Logo শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে Logo উত্তাপের ক্লাসিকোয় রেয়ালের প্রতিশোধ নাকি বার্সেলোনার আধিপত্য Logo ‘অনেক ম‍্যাচের জন‍্য’ ওলমোকে হারিয়েছে বার্সেলোনা Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। এটি হবে বাংলাদেশের ‘এ’ দলের এই প্রতিযোগিতায় দ্বিতীয়বার অংশগ্রহণ।

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্ট, যার পর্দা উঠবে ১৪ আগস্ট। অংশ নিচ্ছে বিগ ব্যাশ লিগের প্রতিনিধিত্বকারী দল, পাকিস্তান ‘এ’ দল এবং নেপালের জাতীয় দল।

প্রথমে ৯ আগস্ট অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও দুই দিন আগেই রওনা হবে বাংলাদেশ দল। এজন্য দেশীয় প্রস্তুতি পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন।

গত এক মাস ধরে চট্টগ্রামে অনুশীলনে রয়েছে দলটি, যেখানে তারা বিসিবি হাই পারফরমেন্স (এইচপি) দলের বিপক্ষে খেলছে তিনটি প্রস্তুতি ম্যাচ। আজ হয়েছে প্রথম ম্যাচ, পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ আগস্ট। প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়, যা খেলোয়াড়দের ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে।

এই টুর্নামেন্ট বাংলাদেশ ‘এ’ দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার একটি বড় সুযোগ। মূল জাতীয় দলও আগামী বছর দুই দশকের মধ্যে প্রথমবারের মত পূর্ণাঙ্গ সফরে যাবে অস্ট্রেলিয়ায়। সেই বড় সফরের আগে এটি হতে পারে একটি আদর্শ প্রস্তুতি মঞ্চ।

জনপ্রিয়

কাশিয়ানীতে ঘরে ঢুকে গৃহবধূকে নিপীড়নের মামলায় যুবক গ্রেপ্তার

৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশিত ১০:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫