ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি

মায়ের ওষুধ কিনতে এসে ছাত্রলীগ নেতা আটক

মায়ের জন্য ওষুধ কিনতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের লালদীঘি পাড় থেকে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মহিউদ্দিন রিমন তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে লালদীঘি পাড়ের একটি ফার্মেসিতে এসেছিলেন। এ সময় স্থানীয় কিছু লোক তাকে চিনতে পেরে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহিউদ্দিন রিমনের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয়

বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন

মায়ের ওষুধ কিনতে এসে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত ০৬:২৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫