ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি

প্রথম প্রহরে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ‘শ্লোগান’

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্লোগান’ তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সোমবার (৬ অক্টোবর) প্রথম প্রহরে নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় কেক কেটে এ উপলক্ষ উদযাপন করা হয়।

“মানুষের জন্য, মানুষের পাশে” — এই বাণীকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল ‘শ্লোগান’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণ ও সমাজে মানবিক বার্তা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজনে বক্তারা বলেন, ভবিষ্যতেও এই মানবিক যাত্রা আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ‘শ্লোগান’ সমাজে ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তারা।

উৎসবমুখর পরিবেশে কেক কাটা শেষে উপস্থিত সকলে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মানবতার পথে নিজেদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্লোগানের ফাউন্ডার মীর ছিবগাতুল্লাহ্ তকি, বর্তমান প্রেসিডেন্ট মোঃ নুর আলি, ভাইস প্রেসিডেন্ট সবুর হোসাইন, মেন্টর আহসানুল্লাহ রানা, মোঃ ইয়াসিন, প্রাক্তন নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক, মাহবুবুর রহমান মুন্না, এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য নাভিদ হাসান, জাহিদ হাসান রাজিন, কাজী আমিনুল ইসলাম শিশির, জে এম তাহমিদ রহমান আকিব ও সামিউল করিম।

জনপ্রিয়

বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন

প্রথম প্রহরে কেক কেটে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ‘শ্লোগান’

প্রকাশিত ০৭:৪১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫