ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

জাবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান, পরিসংখ্যান কেবল তথ্য নয়; এটি নীতি, পরিকল্পনা ও সুষম উন্নয়নের পথপ্রদর্শক” প্রতিপাদ্য ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে -“Quality Statistics and Data for Everyone” শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস এন্ড ডেটা সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছের নেতৃত্বে র‌্যালিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্ব পরিসংখ্যান দিবস এবং র‌্যালির আয়োজন সম্পর্কে বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ বলেন,  “কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা ফর এভরিওয়ান” প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।  পরিসংখ্যান কেবল কিছু সংখ্যা নয়, এটি নীতিনির্ধারণ ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, গবেষণায় পরিসংখ্যানের ভুল ব্যবহারের কারণে প্রায়শই সঠিক সিদ্ধান্ত বা নীতিগত প্রভাব আসে না। উদাহরণস্বরূপ, যেখানে দৈনিক তথ্যের প্রয়োজন, সেখানে মাসিক তথ্য ব্যবহার করলে সঠিক ফলাফল পাওয়া কঠিন হয়।

তিনি আরও বলেন,  র‍্যালির মূল উদ্দেশ্য ছিল “সবার জন্য মানসম্মত পরিসংখ্যান, পরিসংখ্যান কেবল তথ্য নয়; এটি নীতি, পরিকল্পনা ও সুষম উন্নয়নের পথপ্রদর্শক” স্লোগানকে সামনে রেখে পরিসংখ্যানের গুণগত মান এবং সঠিক ব্যবহার সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করা।

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

জাবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত

প্রকাশিত ০৫:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫