ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাতে কী খাচ্ছেন, তার ওপর কি নির্ভর করছে ঘুম? Logo সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল Logo শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? Logo কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি Logo আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ Logo রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও Logo এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম Logo ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক Logo আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

ড. শামীমা নাসরিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন।

বর্তমান আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ড. শামীমা নাসরিনকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) শিক্ষক সমিতির সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর শিক্ষক সমিতির আহ্বায়ক পদ শূন্য হওয়ায় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে শিক্ষক সমিতির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, শিক্ষক সমিতির ব্যাংক হিসাব পরিচালনার স্বাক্ষরকারী হিসেবেও পরিবর্তন আনা হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পরিবর্তে নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিনকে স্বাক্ষরকারী হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।x

জনপ্রিয়

রাতে কী খাচ্ছেন, তার ওপর কি নির্ভর করছে ঘুম?

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

প্রকাশিত ১২:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬