ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি Logo ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা Logo দশ বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ Logo ‘ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে বাবার কষ্ট কমাতে চাই’ Logo নতুন চমক নিয়ে আসছে ইকবালের ‘নসিব’ Logo এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলাবে: অর্থমন্ত্রী Logo ‎কুবির শিল্প-অ্যাকাডেমিয়া চুক্তির প্রথম কার্যক্রমে ৪১ শিক্ষার্থীকে বিসিকের শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ Logo কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ Logo পাবিপ্রবিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo বাকৃবিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইয়েস’
উন্নয়ন প্রশিক্ষণ ‎চলবে ৫ দিনব্যাপী

‎কুবির শিল্প-অ্যাকাডেমিয়া চুক্তির প্রথম কার্যক্রমে ৪১ শিক্ষার্থীকে বিসিকের শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৪১ শিক্ষার্থীকে পাঁচ দিনব্যাপী ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), কুমিল্লা।
‎
‎রোববার (৪ অক্টোবর) বিসিক, কুমিল্লার জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক, কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। প্রশিক্ষণটি পরিচালনা করছেন বিসিক, কুমিল্লার উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ-আল-মাসুম।
‎
‎প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীকে সফল উদ্যোক্তার গুণাবলি, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, সোয়ট এনালাইসিস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং এবং প্রজেক্ট প্রোফাইল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হবে।
‎
‎রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “৪২টি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একটি গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), কুমিল্লা। তারা আমাদের রসায়ন বিভাগের ফাইনাল ইয়ারের ৪১ জন শিক্ষার্থীকে পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে। কীভাবে সফল উদ্যোক্তা হওয়া যায়, উদ্যোক্তাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং এবং প্রজেক্ট প্রোফাইল প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের ধারণা দেওয়া হবে।”
‎
‎উল্লেখ্য, গত ১৮ আগস্ট ‘রাউন্ডটেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে ৪২টি প্রতিষ্ঠান অংশ নেয়। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্প্রসারণে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয়।
‎

জনপ্রিয়

আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি

উন্নয়ন প্রশিক্ষণ ‎চলবে ৫ দিনব্যাপী

‎কুবির শিল্প-অ্যাকাডেমিয়া চুক্তির প্রথম কার্যক্রমে ৪১ শিক্ষার্থীকে বিসিকের শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ

প্রকাশিত ১০:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬