ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা Logo পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ Logo প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ Logo সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার Logo প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা Logo হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে Logo ‎বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত Logo কুবির র‍্যাঙ্কিং বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসন নোবিপ্রবির ড. ফাহাদ হুসাইন Logo শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার Logo ‎রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা

‎বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাকিংয়ে অবস্থান উন্নয়নকল্পে যাবতীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির উদ্যোগে ‘বিয়ন্ড রেপুটেশন: দ্য স্ট্র্যাটেজিক পজিশনিং অব কমিল্লা ইউনিভার্সিটি অন দ্য গ্লোবাল র‍্যাঙ্কিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
‎
‎গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষকরা।
‎
‎এছাড়াও সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র‍্যাঙ্কিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।
‎
‎সেমিনারে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করা, গবেষণা কার্যক্রম জোরদার এবং প্রাতিষ্ঠানিক কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি র‍্যাঙ্কিং জোরদারে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
‎
‎
‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন “আমাদের বিশ্ববিদ্যালয়কে আধুনিকীকরণ এবং র‍্যাঙ্কিংয়ের অবস্থান উন্নত করাই আমাদের মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে সংখ্যার চেয়ে গুণগত মানের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। বেশি সংখ্যক গবেষণা প্রকাশনার চেয়ে মানসম্মত ও উচ্চমানের গবেষণা পরিচালনা এবং তা প্রকাশ করতে পারলে সেটিই আমাদের জন্য বড় অর্জন হবে। পাশাপাশি আইকিউএসি সংশ্লিষ্ট কোয়ালিটি এডুকেশনের বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ইতোমধ্যে আমাদের বিভিন্ন বিভাগ আউটকাম-বেসড কারিকুলাম নিয়ে কাজ করছে। সবাই মিলে কীভাবে গুণগত শিক্ষার মান আরও ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আমি মনে করি, এটি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল পজিশনিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‎
‎ তিনি আরও বলেন, ‘একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং গবেষণা, ইনোভেশন, কোয়ালিটি এডুকেশন ও কমিউনিটি ইনভলভমেন্টকে অগ্রাধিকার দিই, তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে নিতে চাই, তা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা সেই প্রত্যাশাই করছি এবং ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”
‎
‎
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “গ্লোবাল র‍্যাঙ্কিং জোরদারের লক্ষ্যে এর আগে বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি ছিল না। বর্তমান প্রশাসনের উদ্যোগে গ্লোবাল র‍্যাঙ্কিং নিশ্চিতকরণ ও উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গ্লোবাল র‍্যাঙ্কিং উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’
‎
‎তিনি আরও বলেন,’ বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ও একাডেমিক সুনাম বাড়াতে মানসম্মত গবেষণা এবং আন্তর্জাতিক মানের কোয়ালিটি পাবলিকেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সময়মতো পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার জন্যও আমরা কাজ করে যাচ্ছি।”
‎
‎
‎উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘র‍্যাঙ্কিং উন্নয়নের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া ও রিকোয়ারমেন্ট নির্ধারণ করছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এসব রিকোয়ারমেন্ট অর্জন করব এবং সেগুলোর যথাযথ ডকুমেন্টেশনও করব।ইতোমধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের জন্য আমরা একটি রাউন্ডটেবিল আয়োজন করেছি। এর মাধ্যমে যে ফলাফল বা রিফ্লেকশন পাওয়া যাবে, তা আমাদের পরবর্তী কার্যক্রমে কাজে লাগবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণের জন্যও আমরা কাজ করছি। আমরা একটি গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে গ্রিন ক্যাম্পাস একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা ও স্বপ্ন। ‘
‎
‎তিনি আরও বলেন , ‘র‌্যাংকিং উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়নসহ চলমান কার্যক্রমগুলো যথাযথভাবে নথিবদ্ধ করা প্রয়োজন। বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।’
‎

জনপ্রিয়

ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা

‎বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬