ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ১৫ Logo সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের Logo দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য  Logo গোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ডেনিম্যাক লিমিটেডের সঙ্গে চুক্তি

কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদ’–এর উদ্যোগে নবীনবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, এনসিসি ব্যাংকের কর্মকর্তা তনয় সাহা, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক হাসান আল মামুন, লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল টিপু ও নাসির উদ্দিনসহ মুরাদনগর উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহান বলেন, ‘আজকের আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবনে কিছু স্মৃতি সবসময় মনে থাকে। আন্দোলনের সময় সহযোদ্ধা ভাইদের পাশে পাওয়া, বিপদে সতর্ক করা এগুলো সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বড় সুবিধা। সংগঠনের সদস্যরা সবসময় একে অপরের ভালো চায়, ক্ষতি চায় না।’

লোকপ্রশাসন বিভাগের নবম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, ‘এই সংগঠনে এলে আমি আমার শেকড়কে খুঁজে পাই। আমি চোখ বন্ধ করে বলতে পারি, এখানকার সবাই আমার সন্তানের মতো। যারা বিসিএস দিতে চাও, তাদের পরামর্শ দেব পুরোনো পড়াগুলো নিয়মিত রিভিশনে রাখবে। জীবনে পাস-ফেল আসবেই, কিন্তু লেগে থাকতে পারলেই সফলতা আসবে।’

সভাপতি সাইদুল ইসলাম বলেন, “নবীন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের সংগঠন একটি পরিবারের মতো যেখানে সবাই একে অপরের খোঁজখবর রাখে এবং প্রয়োজনে সহযোগিতা করে। আমরাও সবাই মিলে সেই পারিবারিক বন্ধন বজায় রাখবো। ‘

জনপ্রিয়

রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা

প্রকাশিত ১১:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬