ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিদ্বেষ ছড়িয়ে ‘না’ ভোটের আহ্বান জাবি শিক্ষিকার 

জুলাই গনঅভ্যুত্থান নিয়ে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা এবং নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে ভোট বর্জনের আহ্বান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে এবং মন্তব্যের ঘরে এমন মন্তব্য করেন তিনি।

মন্তব্যে তিনি লিখেন, “এই সরকার দেশের ইতিহাসে অযোগ্যতম সরকার। তারা নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠীর প্রতীক নির্বাচনে নেই। প্রবাসী ব্যালটে ইন্জিনিয়ারিং হয়েছে। অতএব, ভোট বর্জনই হোক একমাত্র প্রতিবাদ।”

এছাড়া ফেসবুক পোস্টে তিনি লিখেন “প্রথম কথা এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচন আমি দেখতেও কেন্দ্রে যেতাম না। দ্বিতীয়ত, ভুল করে যদি বুথ পর্যন্ত যেতাম তবে অবশ্যই “না”-তে একটা সিল দিয়ে আসতাম। যারা মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করেছে, দেশের অর্থনীতি, উন্নয়ন নষ্ট করেছে, রাস্তায় গণপিটুনি দিয়ে মানুষ মারার বৈধতা দিয়েছে তাদের প্রতি “না” বলুন। অতএব, প্রথমত “নো” ভোট, দ্বিতীয়ত “না” ভোট। আপনারটা মনেমনে ঠিক করুন। লোকজনকে বলার দরকার নেই।”

এর আগে গতবছর ২৩ নভেম্বর জুলাই আন্দোলনে নিহত হওয়া মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করেছেন।

নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, ‘কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বলল, সবাই আবু সাঈদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ, আবু সাঈদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হা হা রিয়েকশন দিল। হা হা রিয়েকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বলল, মুগ্ধর লাশ, কবরের নাকি হদিস পাওয়া যায়নি। মুগ্ধর পরিবার নাকি কোনো মামলাও করেনি। মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরেফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে। আজ শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে। নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না।’

জনপ্রিয়

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিদ্বেষ ছড়িয়ে ‘না’ ভোটের আহ্বান জাবি শিক্ষিকার 

প্রকাশিত ১২:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬