ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পঠিত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বাংলা মাস মাঘের শুক্লপক্ষের নবম তিথিতে পালিত এই উৎসব বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এই পূজার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা রঙিন আলপনা ও নকশায় পূজামণ্ডপ সাজিয়ে তোলে। পূজা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন। পূজার আনুষ্ঠানিকতা ও শাস্ত্রপাঠ পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী।

এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নিকটবর্তী সবুজ চত্বরে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড অরবিন্দ সাহা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণব কুল তিলক ভক্তপ্রবর মিহির ঘোষ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অনেকে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল ইসলামি সংস্কৃতির চর্চা করে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শিক্ষার্থী হিসেবে সমানভাবে মূল্যায়ন করে। ইবিতে সকল ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করে।”

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইবিতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত ০৪:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬