ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

বাকৃবিতে রোভার স্কাউটের নবীন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান ও স্কাউটস ওন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় রোভার স্কাউট কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. জহিরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দীক্ষার মাধ্যমে ১১ জন নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে রোভার স্কাউটে অন্তর্ভুক্ত হন। স্কাউটস ওন, দীক্ষা কার্যক্রম এবং বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রায় ৫০ জন রোভার স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তিনি বলেন, ‘স্কাউটিং কার্যক্রম তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীক্ষা অনুষ্ঠান এবং স্কাউটস ওনের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা ইতোমধ্যে দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতেও তারা স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের কল্যাণে আরও বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।’

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

বাকৃবিতে রোভার স্কাউটের নবীন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান

প্রকাশিত ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬