ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

রমজানে সঠিক খাদ্যাভ্যাস নিয়ে জাবিতে ডায়েট বিষয়ক সেমিনার অনুষ্ঠি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও জুলাই ২৪ জাগরণী হল শিক্ষার্থী সংসদের যৌথ উদ্যোগে রমজান মাসে সুস্থ জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ডায়েট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে শুরু হওয়া এই সেমিনারটি রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। ‘Ramadan Clinic: Meet Your Dietician’ শীর্ষক সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের প্রিন্সিপাল ডায়েটেশিয়ান তামান্না চৌধুরী।

সেমিনারে রমজান মাসে সঠিক ডায়েটারি প্র্যাকটিস কেমন হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোজার সময় কোন খাবারগুলো গ্রহণ করা প্রয়োজন এবং কোন খাবারগুলো পরিহার করা উচিত। এ বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের গ্যাস্ট্রিক, ল্যাকটোজ ইনটলারেন্সসহ বিভিন্ন শারীরিক সমস্যার বিষয় বিবেচনায় নিয়ে ডায়েটেশিয়ানের সঙ্গে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জুলাই ২৪ জাগরণী হল শিক্ষার্থী সংসদের ভিপি নাহ্দাতুন হাসানা বলেন, রমজান মাসকে ঘিরে আমাদের শুধু ধর্মীয় প্রস্তুতিই নয়, শারীরিক প্রস্তুতিও জরুরি। দীর্ঘ সময় রোজা পালনের জন্য আগে থেকেই সঠিক ডায়েটারি অভ্যাস গড়ে তুললে রমজান সুস্থ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে পালন করা সম্ভব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিভিন্ন শারীরিক জটিলতার কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে, যাতে তারা ডায়েটেশিয়ানের পরামর্শ অনুযায়ী নিরাপদভাবে রোজা রাখতে পারেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, রমজান মাসে সুস্থ থাকতে ব্যালান্সড ডায়েট গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফলমূল, সালাদ এবং পর্যাপ্ত পানি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অতিরিক্ত তেলযুক্ত ও ভাজাপোড়া খাবার পরিহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে জাকসুর জিএস মাজহারুল ইসলাম, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রমজানে সঠিক খাদ্যাভ্যাস নিয়ে জাবিতে ডায়েট বিষয়ক সেমিনার অনুষ্ঠি

প্রকাশিত ১০:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬