ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের শীত বস্ত্র বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নৈশ্যপ্রহরী, হল কর্মচারী, ওয়ার্ড বয়সহ ছিন্নমূল মানুষদের মাঝে মাসব্যাপী কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের নৈশ্যপ্রহরী ও হল কর্মচারীদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন শাখা শিবির সভাপতি হারুনুর রশিদ রাফি।

এরপরে শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ আ ফ ম কামাল উদ্দিন, শহীদ সালাম বরকত, শেখ রাসেল, শহীদ তাজউদ্দীন আহমদ হলসহ আরও কয়েকটি হলে তাদের কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে শাখা শিবির সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব বলেন, ‘শিক্ষক- শিক্ষার্থীদের পাশাপাশি নৈশপ্রহরী-কর্মচারিরাও এই বিশ্ববিদ্যালয়ের অংশীজন। তাই তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো। এটা শিবিরের নিয়মিত কাজ। ক্যাম্পাসে নৈশপ্রহরী হিসেবে যারা ঠাণ্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, তাদের মধ্যে শীতবস্ত্র উপহার দিয়ে পাশে থাকার ন্যূনতম চেষ্টা।’

তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সমাজের বিত্তবান শ্রেণীর মানুষের মাঝে আমরা একটি বার্তা দিতে চাই যে তারাও যেন সমাজের ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ান।

কম্বল বিতরণ কার্যক্রম শেষে শাখা শিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি বলেন, আজকে মূলত আমরা ক্যাম্পাসে নৈশ্যপ্রহরী ও হল কর্মচারীদের মাঝে দুইশতটি কম্বল বিতরণ করেছি। এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪