ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক Logo রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ Logo হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান Logo এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে প্রায় ১২০০ শিক্ষার্থীদের জন্য গণ–ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও কুবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের যেকোনো দাবি দাওয়া আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরা প্রত্যাশা করি আগামীর যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেটা হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিশ্ববিদ্যালয়।’

এছাড়াও তিনি বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে সুস্থ ধারার রাজনীতি এবং নিরাপদ ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়।  এ ক্যাম্পাস হবে সকলের সহাবস্থানের ক্যাম্পাস। শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় তাদের সাথে থাকবে।’

কুবি শাখা ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসে ইফতারের আয়োজন করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সম্প্রীতি ও আত্মার বন্ধন একসাথে মিলন হওয়ার জন্যই ছাত্রদলের এই উদ্যোগ।’

জনপ্রিয়

জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার 

প্রকাশিত ১০:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬