ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সুন্নাহ সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ‘সুন্নাহর সৌরভে প্রিয় ক্যাম্পাস’ শীর্ষক সুন্নাহ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে সুন্নাহভিত্তিক বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। উপহার প্যাকেজে ছিল টুপি, মিসওয়াক, আতর, তাসবীহ ও দোয়া কার্ড। আয়োজকরা জানান, রমজানের পবিত্র সময়ে শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ চর্চার অনুপ্রেরণা জাগ্রত করা এবং আত্মশুদ্ধির চেতনাকে শক্তিশালী করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ইসলামী ছাত্র আন্দোলন কু্বি শাখার সাধারণ সম্পাদক আবছার উদ্দিন ইফতি বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০০ শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ সামগ্রী উপহার প্রদান করি। উপহার প্যাকেজে ছিলো: টুপি,মিসওয়াক, আতর, তাসবীহ ও দোয়া কার্ড। শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ চর্চার অনুপ্রেরণা জাগ্রত করা এবং রমজানের আত্মশুদ্ধির চেতনাকে শক্তিশালী করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।আমরা চাই আমাদের ক্যাম্পাস শুধু জ্ঞানচর্চার কেন্দ্র না হয়ে হোক চরিত্র গঠনের কেন্দ্র, এ লক্ষ্যে আমরা ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কর্মসূচি অব্যাহত রাখবো ইনশা আল্লাহ। ‘

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে সুন্নাহ সামগ্রী বিতরণ

প্রকাশিত ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬