ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর Logo এমবাপের জোড়া গোলে বার্সেলোনার জয়রথ থামাল রেয়াল মাদ্রিদ Logo ‘এমন ইনিংস জীবনে কখনও দেখিনি’, সেঞ্চুরিয়ান শাদাবকে নিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি Logo পর্তুগালের বিপক্ষে হেরে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র বাংলাদেশের Logo বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? Logo চলে গেলেন বাংলার বিশ্বমানের চিত্রকর যোগেন চৌধুরী Logo কম্পানিকে ছাড়া প্রথম ম্যাচ জিতে শীর্ষে ফিরল বায়ার্ন Logo সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট Logo সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ Logo চাঁদাবাজির অভিযোগে রায়েরবাজার থেকে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে যবিপ্রবিতে প্রতীকী চিত্র প্রদর্শনী

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৮১ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক ‘ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজায় ইজরাইল কর্তৃক চলমান নারকীয় আগ্রাসনের ‘প্রতীকী চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতীকী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানুষ, মা-বোনেরা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে আসছে। একজন মুসলিম হিসাবে আমরা তাদের ব্যথাটা অনুভব করতে পারি। বাংলাদেশের মানুষও প্রথম থেকেই এই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের বেদনার সাক্ষী হতে এই প্রতীকী চিত্র প্রদর্শনে একত্রিত হয়েছি।

উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

জনপ্রিয়

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে যবিপ্রবিতে প্রতীকী চিত্র প্রদর্শনী

প্রকাশিত ১০:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪