ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

যবিপ্রবির একাডেমিক কাউন্সিলে নতুন পাঁচ সদস্য

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১১৫ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একাডেমিক কাউন্সিলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক নতুন পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

নতুন সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ওয়াহেদুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. এম. এ হাসেম ও ঢাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ২১ (১)(ঞ) ২১ (২) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গবেষণা সংস্থা ও উচ্চতর শিক্ষাকেন্দ্রে কর্মরত পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তারা আগামী দুই বছর একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যবিপ্রবির একাডেমিক কাউন্সিলে নতুন পাঁচ সদস্য

প্রকাশিত ১১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪