ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

জেসিআই ঢাকা এমিনেন্টের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৌনতা আলম

  • Admin Section
  • প্রকাশিত ১০:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৭২ বার পঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা এমিনেন্ট ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মৌনতা আলম।

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে জেসিআই ঢাকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ন্যাশনাল কমিটির সম্মানীত সকল সদস্যবৃন্দ।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, লোকাল এডভাইজার আশরাফুজ্জামান, আইসিটি এডভাইজার মাহবুব উল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়া আশরাফ এবং ইপশা আদিবা, ভাইস প্রেসিডেন্ট হুমায়রা চৌধুরী এবং ফারহানা মৌসুমি, সেক্রেটারি জেনারেল আবির আহমেদ খান, ট্রেজারার শারমিম সাত্তার অবনি, জেনারেল লিগ‍্যাল কাউন্সিল আল আমিন রকি, কমিটি চেয়ার মশিউর রহমান, ট্রেইনিং কমিশনার সিকান্দার বাপ্পি, লোকাল ডিরেক্টর হাবিবুর রহমান তন্ময় এবং ডা. শশী।

সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট মৌনতা আলম বলেন, দেশের বিভিন্ন সেবামূলক কাজে সব সময় এগিয়ে যাবো। সুবিধাবঞ্চিত নারী-শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মৌনতা আলম আরো বলেন, আমরা সারা দেশে টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।

দেশের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রান্তিক পর্যায় থেকে কাজ করা হবেও বলে জানান মৌনতা আলম।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির ও বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেসিআই ঢাকা এমিনেন্টের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মৌনতা আলম

প্রকাশিত ১০:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫