ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ বার পঠিত

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টায় জিয়া মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সদক দক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ‘কলম না টেম্পু, কলম কলম’ ‘লন্ডন না ঢাকা: ঢাকা ঢাকা, ‘শিক্ষা সন্ত্রাস,একসাথে চলে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’ ‘ছাত্রদলের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, দালালি না রাজপথ; রাজপথ রাজপথ ইত্যাদি শ্লোগানের আকাশ বাতাস প্রকম্পিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট। সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ঘোষণা দিতে চাই, ছাত্রলীগরা যখন সন্ত্রাস করেছিল আমরা তখন বলেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী, বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আমাদের ছাত্রদলকে সন্ত্রাসী বলতে কোন আপত্তি নেই। তারা ছাত্রদল, শিবির, ডান-বাম যাই হোক না কেন তারা যদি দেশ সংস্কারে বাধা হয়ে দাঁড়ায় বা কোন সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হয় তার আমরা দ্রুত শাস্তি চাই। অনেকেই জিজ্ঞেস করে আমরা কারা? আমরা বলতে চাই আমরা ঈদের পরে আন্দোলন করা মানুষ না। ৩৬ শে জুলাই এখনো শেষ হয়নি, শেষ হলে আজকের এই সহিংসতা আমাদের দেখতে হতো না। প্রশাসনের কাছে আমরা আহবান রাখতে চাই বিগত ১৬ বছরে সকল অন্যায়, দুর্নীতি, অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করুক। আমরা দেখতে চাই কারা, কিভাবে কত টাকা দিয়ে নিয়োগ পেয়েছে। সর্বশেষে বলতে চাই যারা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে রক্ত ঝরিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আর সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদেরকে সতর্কতা মূলক অবস্থানে থাকতে হবে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০২:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫