ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ইবির নওগাঁ জেলা কল্যাণ সমিতির

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনার আয়োজন করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এ আয়োজন করে সংগঠনটি। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়প এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

মোঃ সৈকত এর সঞ্চালনায় এবং নওগাঁ জেলা সমিতির সভাপতি হাবিবুল্লাহের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। এছাড়াও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিভিন্ন বিভাগের ষাটোর্ধ্ব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, ‘নওঁগা থেকে আমরা কি শিখেছি সেই সংস্কৃতি আমাদের একে অন্যের সাথে বিনিময় করতে হবে। সবাই বলে নওগাঁর মানুষেরা অনেক অমায়িক। অর্থাৎ, আমাদের আচরণে এটা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংগঠনে একতা থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা নিয়মিতভাবে পিকনিক, কুইজ টেস্ট, কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টের সেমিনার ওয়ার্কশপ করতে পারো।

আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ বলেন, ‘জেলা কল্যাণ সমিতি এমন একটা জায়গা যেখানে আমাদের শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি জীবনেও বিভিন্ন সহায়তা পাওয়া যায়। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিতে এই আয়োজনগুলো কার্যকর ভূমিকা রাখে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে থাকবে।’

উল্লেখ্য, আয়োজনে বেলুন লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, মিউজিক্যল চেয়ারসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পুরকার বিতরণী করা হয়। এছাড়াও বিভিন্ন বিভাগে পজিশনধারী ছাত্রদের সংবর্ধনা দেয়া হয়।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ইবির নওগাঁ জেলা কল্যাণ সমিতির

প্রকাশিত ০৬:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫