ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ Logo তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আবারও বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত চীনের Logo চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু Logo স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দীনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

একই গ্রামের একই পরিবারের একাধিক শিশুসহ একসঙ্গে পাঁচজনের প্রাণহানির ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, দুপুরে মরা নদীতে উঠে আসা বানের পানিতে পাঁচ শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পানির গভীরতায় তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উদ্ধার তৎপরতা চালালেও ততক্ষণে তাদের বাঁচাতে পারেননি।

তিনি আরও জানান, খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক তথ্যাদি সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত ০৩:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬