ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

চার হাজার শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৯:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৫২ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের উন্নতমানের খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন।

মঙ্গলবার (১৮ মার্চ) যবিপ্রবি ক্যাম্পাসের শহীদ মসিয়ূর রহমান হল, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হল, বীর প্রতীক তারামন বিবি হল, তাপসী রাবেয়া হল ও ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অনুষদের দুটি হলের আবাসিক ও অনাবাসিক মোট চার হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার ও উন্নত খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, এ প্রথম একসাথে এত শিক্ষার্থীর ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছে যবিপ্রবি প্রশাসন। প্রতিটি হলের প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটি হলে শিক্ষার্থীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার জন্যই আমাদের এত বড় আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি হলের আবাসিক ও অনাবাসিক প্রায় চার হাজার শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম হাতে নিয়েছি। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

চার হাজার শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

প্রকাশিত ০৯:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫