ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে নদীর পাড়ে ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু, আর্থিক সহায়তা দিল প্রশাসন Logo নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ সহস্রাধিক ইয়াবা উদ্ধার Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ১২০ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আউটসোর্সিং জনবল হিসেবে কর্মরত পাঁচজন অনুপস্থিত কর্মচারীর নামে ভুয়া বেতন বিল তৈরি ও সিকিউরিটি সার্ভিস কোম্পানি ‘বিএসএস’-এর সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ এপ্রিল) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হককে সচিব করা হয়েছে । এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার এবং তাপসী রাবেয়া হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার।

প্রসঙ্গত, যবিপ্রবিতে আউটসোর্সিং জনবল হিসেবে কর্মরত অনুপস্থিত পাঁচজন কর্মচারীর তিন মাসের ভুয়া বেতন বিল তৈরি ও সিকিউরিটি সার্ভিস কোম্পানি ‘বিএসএস’ এর সাথে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠে যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার (স্টেট ও নিরাপত্তা শাখা) মোঃ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে। এছাড়া গতমাসের বেতনসিটে কর্মচারীদের স্বাক্ষরে গড়মিল থাকায় অডিট আপত্তি জানায় বিশ্ববিদ্যালয়ের অডিট সেল।

জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসচেতনমূলক র‍্যালি অনুষ্ঠিত

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত ১১:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫