ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

যবিপ্রবিতে সিএসই বিভাগের অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৩:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১১৩ বার পঠিত

উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং এ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই) বিভাগ ও ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্টের (আইসিএসইটিইপি) আয়োজনে অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২৬ মে সকাল ১১ টায় যবিপ্রবির সিএসই বিভাগের ডিজিটাল ক্লাসরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ। আজকের এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে। তোমরা দক্ষভাবে গড়ে উঠবে এবং দেশ তথা বিশ্বে যেকোনো প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের প্রোগ্রামিং দক্ষতায় আগামীর দেশ ও জাতি এগিয়ে যাবে বলে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ও আইসিএসইটিইপির পিইইউ ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. নাজমুল হোসাইন, ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ, ড. এ এফ এম সাহাবুদ্দিন, প্রভাষক এসকে. সালাউদ্দিন কবিরসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয়

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

যবিপ্রবিতে সিএসই বিভাগের অন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত ০৩:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫