ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১০৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোল্যা আবির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ে।

বুধবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১১ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা যায়, আবির ও তার বাবা বুধবার মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাগেরহাট যাওয়ার সময় বারাকপুর এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় তারা। মুমূর্ষু অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবির ও তার বাবাকে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় আবিরকে তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাটের তেঁতুলতলা গ্রামে দাফন করা হয়।

জনপ্রিয়

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫