ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ Logo বেইমানির কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি হাসনাত-সারজিস: রাশেদ খাঁন Logo ১৭ বছরের ক্ষুধা মেটাতে বেপরোয়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান Logo বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল চীনা দূতাবাস Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. মো. আব্দুস সোবাহান Logo ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন Logo বাবা ডাক্তারকে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু Logo মুখ থুবড়ে পড়ল নারায়ণগঞ্জের দেড়শ কারখানা, নেপথ্যে কী? Logo জুলাইকে বাঁচিয়ে রাখতে একের পর এক বই লিখছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রুদ্র Logo বস্ত্র ও পাট মন্ত্রীর সঙ্গে আইটিইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মা হচ্ছেন সোনাক্ষী? মুখ খুললেন অভিনেত্রী নিজেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিয়ের মাত্র এক বছর পেরিয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন! এমনকি শোনা যাচ্ছে, নতুন এই অধ্যায়ের জন্য প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।

এবার সেই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর কথায়, ‘আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।’

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে। তবে সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।

জনপ্রিয়

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ

মা হচ্ছেন সোনাক্ষী? মুখ খুললেন অভিনেত্রী নিজেই

প্রকাশিত ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫