ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার Logo এমবাপেকে আটকাতে ফ্লিকের পরিকল্পনা Logo আত্মবিশ্বাস নিয়ে ‘ফুটবলের সেরা ম‍্যাচের’ দিকে তাকিয়ে ফ্লিক Logo ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও Logo বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক Logo কুনমিংয়ে চোখের সেবায় মিলবে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা Logo অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই, বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী Logo নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক Logo সৃজনশীল শিল্পকে ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী Logo গাজীপুরে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

কোহলির পিছু ছাড়ছেন না বলিউডের অবনীত কৌর!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২০৫ বার পঠিত

কোহলির পিছু ছাড়ছেন না বলিউডের অবনীত কৌর!

সম্প্রতি আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অবনীত কৌর। খবর ছড়িয়েছে, দুজনকে দেখা গেছে লন্ডনের উইম্বলডন ওপেনে—যদিও একসাথে নয়, তবে একই ভেন্যুতে এবং প্রায় একই সময়ে।

এর আগেও কোহলির ইনস্টাগ্রামে অবনীত কৌরের একটি ছবি লাইক দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও ছবিটি ছিল এক ফ্যান পেজে পোস্ট করা, তবুও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। বাধ্য হয়ে কোহলি নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ এক পোস্ট দেন।

কিন্তু এই সমালোচনাকে কেন্দ্র করেই যেন হঠাৎ লাইমলাইটে চলে আসেন অবনীত কৌর। ছোটবেলা থেকে রিয়ালিটি শো “ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স”-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা অবনীতের ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়া এন্ডোর্সমেন্ট রেট এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ে অনেকটাই।

এবার, সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে উইম্বলডনের ছবি। বিরাট কোহলি এবং তার স্ত্রী আনুশকা শর্মা উপস্থিত ছিলেন সেন্টার কোর্টের রয়্যাল বক্সে, যেখানে চলছিল সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের খেলা। কোহলির মুখে গম্ভীর ভাব নিয়ে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে মিমের বন্যা।

অন্যদিকে, অবনীত কৌরও তার ইনস্টাগ্রামে উইম্বলডনের কিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন, যা দেখে বোঝা যাচ্ছে তিনিও একই ইভেন্ট দারুণ উপভোগ করেছেন। যদিও তারা এক ফ্রেমে ধরা পড়েননি, তবে একই ভেন্যুতে, প্রায় একই সময়ে তাদের উপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা।

তবে পুরো ঘটনাটি নিছক কাকতালীয়, না কি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য—তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, কোহলির গম্ভীর মুখভঙ্গি এবং অবনীতের উপস্থিতি কোন নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে কি না।

এই গুঞ্জন যতই বিতর্ক তৈরি করুক না কেন, এতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন অবনীত কৌরই। আবারও উঠে এসেছেন খবরে, আলোচনার কেন্দ্রে—যেখানে ক্যারিয়ারের জন্য প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংক লুটের চেষ্টা, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

কোহলির পিছু ছাড়ছেন না বলিউডের অবনীত কৌর!

প্রকাশিত ১২:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫