ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও মানসিক স্বাস্থ্য বিকাশে যবিপ্রবির ব্যতিক্রমী তিন উদ্যোগ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৬৭ বার পঠিত

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গঠন, মূল্যবোধের চর্চা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে তুমিই পারবে, আচরণেই আত্মপরিচয়, তোমার পাশে সবসময় তিনটি প্রোগ্রাম চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।

সোমবার (২৮জুলাই) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রোগ্রাম তিনটি চালুর বিষয়ে জানা যায়।

উক্ত তিনটি প্রোগ্রামের আওতায় যবিপ্রবি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার ও মোটিভেশন সেমিনার, ক্যারিয়ার পরামর্শ এবং অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা, প্রতিটি বিভাগের ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের আচরণ, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে সচেতনতা সৃষ্টির জন্য প্রেজেন্টেশন ও আলোচনা, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া, মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহযোগিতা করা সহ বিভিন্ন ধরনের বাস্তব কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়। এতে করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শৃঙ্খলাবোধ ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, যবিপ্রবি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সঠিক ক্যারিয়ার নির্ধারণ, মানসিক দৃঢ়তা, সুন্দর আচরণ, সুস্থ মূল্যবোধ ও শারীরিক-মানসিকভাবে সমৃদ্ধ করে গড়ে তুলতে আমরা তিনটি প্রোগ্রাম চালু করেছি। প্রোগ্রাম তিনটির মাধ্যমে শিক্ষার্থীরা সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পারবে, পেশাগত/কর্ম জীবনে শৃঙ্খলা ও সুস্থ মূল্যবোধ সম্পন্ন হবে, দেশ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

শিক্ষার্থীদের ক্যারিয়ার ও মানসিক স্বাস্থ্য বিকাশে যবিপ্রবির ব্যতিক্রমী তিন উদ্যোগ

প্রকাশিত ০৪:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫