ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরিশালের কোচ হলেন আশরাফুল

বরিশালের কোচ হলেন আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরে বরিশাল বিভাগের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। নিজ থেকেই আগ্রহ দেখিয়েছে সে। অ্যাশ বলেছিল, সে কোচ হতে চায়। যেহেতু বরিশালের হয়ে সে দুই বছর খেলেছে, তাই আমরা তাকে দলের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছি।’

ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর কোচিংয়ে যুক্ত হন আশরাফুল। এর আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সের সঙ্গেও কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন।

বিসিবির লক্ষ্য এখন ঘরোয়া ক্রিকেটে সাবেক অভিজ্ঞ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা। এ বিষয়ে আকরাম বলেন, ‘আশরাফুল দীর্ঘদিন জাতীয় দলে খেলেছে। সেলিম, রোকন ও আফতাবের মত খেলোয়াড়রাও আছেন। আমরা তাদের সঙ্গেও আলোচনা করব। যদি তারা আগ্রহ দেখায়, তবে তাদেরও যুক্ত করা হবে। এতে বর্তমান ক্রিকেটাররা উপকৃত হবে।’

আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন নিয়েও কথা বলেন আকরাম। জানান, দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে নানা কার্যক্রম পরিচালনা করছে বিসিবি।

তিনি বলেন, ‘আমরা এবার চট্টগ্রামে একটি আঞ্চলিক টি-টোয়েন্টি আয়োজন করছি, যা শুরু হবে ২৭ আগস্ট থেকে। এই বিভাগে ১১টি জেলা রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘যদি এই টুর্নামেন্ট থেকে দুই-তিনজন ভালো মানের খেলোয়াড় উঠে আসে, তাহলে তারা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে পারবে। এটি আমাদের বোর্ড সভাপতির পরিকল্পনা, এবং সেভাবেই আমরা প্রথমবারের মতো আঞ্চলিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি।’

জনপ্রিয়

ইবিতে নবীন বরণে টানা ৮ ঘণ্টা ডিউটি! তবুও সম্মানী বঞ্চিত বিএনসিসি ও রোভার স্কাউট

বরিশালের কোচ হলেন আশরাফুল

প্রকাশিত ১১:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫