ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার Logo রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

আসন্ন আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসবে এবারের আসর।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন নতুন তিন ক্রিকেটার—উইকেটরক্ষক-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তাদের দলে নেওয়ার ফলে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

টি২০ দলে নিয়মিত থাকা রুবাইয়ার এটি হতে যাচ্ছে প্রথম ওয়ানডে বিশ্বকাপ। ব্যাট হাতে ধারাবাহিকতা ও উইকেটের পেছনে ভালো পারফরম্যান্স তাকে এনে দিয়েছে জাতীয় দলে ডাক। মাত্র ১৭ বছর বয়সী নিশিতা ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করেছিলেন। আর অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক সুমাইয়া গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও ঘরোয়া আসর ও এমার্জিং দলে দুর্দান্ত পারফর্ম করায় নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।

বাংলাদেশ উইমেন্স উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন,“কঠোর পরিশ্রম করেই রুবাইয়া দলে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি ছিল উল্লেখযোগ্য। রিজার্ভ কিপার ও ব্যাক-আপ ওপেনার হিসেবে সে সেরা বিকল্প হতে পারে। নিশিতা বয়সে ছোট হলেও বোলিংয়ে ধারাবাহিকতা ও চাপ সামলানোর ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর সুমাইয়া প্রায়শই দলে সুযোগ পাওয়ার দ্বারপ্রান্তে ছিল, তার ফিল্ডিংও দলের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।”

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

জনপ্রিয়

‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ

বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশিত ১০:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫