ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

আবারো নেপালকে হারাল বাংলাদেশ, প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি লেগে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের জয় নিশ্চিত করতে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় তারা। ৩৯ মিনিটে থুইনু মার্মার দূরপাল্লার শটে প্রথম গোল পায় বাংলাদেশ (১-০)। এরপর ইনজুরি টাইমে বাঁ-পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি (২-০)। তবে বিরতির ঠিক আগে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি একটি গোল শোধ দেন (২-১)।

দ্বিতীয়ার্ধে আবারো দাপট দেখায় বাংলাদেশ। ৭১ মিনিটে মামনি চাকমার কর্নার থেকে বল পেয়ে গোল করেন প্রীতি (৩-১)। ৮৭ মিনিটে পুর্নিমা মার্মার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৪-১)। ফলে নির্ধারিত সময়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচ খেলে নেপালের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। শীর্ষে থাকা ভারত এখন পর্যন্ত তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে বাংলাদেশ ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায়। পরে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে নেপাল প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়। দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারালেও বাকি দুই ম্যাচে বাংলাদেশর কাছে হার মানে তারা।

আগামী ২৯ আগস্ট ভূটানের বিপক্ষে এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবারো নেপালকে হারাল বাংলাদেশ, প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিক

প্রকাশিত ১০:৪৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫