ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে প্রথম দফায় হামলার হোতা ও সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের বটতলা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বীন ইসলাম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার নওশের আলী শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ ছাড়া বিভিন্ন সরকারি স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালায় তারা। ওইদিন এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগ মুহূর্তে মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম। পরে পুলিশ বাদী হয়ে করা বেশ কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্মকর্তারা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামি দ্বীন ইসলাম। তাকে প্রথমে আমরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করেছি।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত ১০:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫