ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী ও শহিদুল ইসলামসহ (শহিদ চেয়ারম্যান) দলীয় নেতাকর্মীরা ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের শিকার হয়ে ভবিষ্যৎ জীবনের অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। মাদকসেবীর সংখ্যা বাড়ায় পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি, ছিনতাইসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও শিবচর উপজেলায় মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয়

জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

প্রকাশিত ০৬:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫