ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা Logo প্রথমবার মানবদেহে শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের তাগিদ বাকৃবি বিশেষজ্ঞের Logo গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে ববির দুই শিক্ষার্থী Logo বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী ও শহিদুল ইসলামসহ (শহিদ চেয়ারম্যান) দলীয় নেতাকর্মীরা ইউএনও’র কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের শিকার হয়ে ভবিষ্যৎ জীবনের অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। মাদকসেবীর সংখ্যা বাড়ায় পারিবারিক অশান্তি, অপরাধ, চুরি, ছিনতাইসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ, আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও শিবচর উপজেলায় মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

প্রকাশিত ০৬:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫