ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

হাজারীবাগে সেনাবাহিনীর অভিযানে শটগান উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্পের একটি দল হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে, ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত শটগানটি তার দেহরক্ষী সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।

উদ্ধারকৃত শটগানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। যে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানাতে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

হাজারীবাগে সেনাবাহিনীর অভিযানে শটগান উদ্ধার

প্রকাশিত ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫