ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

হাবিপ্রবিতে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিমেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫’। আগামী ৫ নভেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ে সাধারণত ছেলেদের বিভিন্ন ধরনের খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করা হলেও মেয়েদের জন্য সারা বছর খুব কম ইভেন্ট আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে— এই চিন্তা থেকেই হাবিপ্রবির মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছেন হাবিপ্রবির শিক্ষার্থী মোঃ সুজন ইসলাম, এবং সহযোগিতায় রয়েছে শারীরিক শিক্ষা বিভাগ, হাবিপ্রবি। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজক সুজন ইসলাম জানান, এই উদ্যোগে মেয়েদের ইতিবাচক সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। খেলতে আগ্রহী মেয়ে শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সাধারণ মেয়ে শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ থাকলে আমরা আরও উৎসাহ নিয়ে অংশ নিতে পারব। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

হাবিপ্রবিতে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫

প্রকাশিত ১২:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫