ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

হাবিপ্রবি ২য় সমাবর্তন: রাষ্ট্রপতির বাণী ছাড়াই স্যুভেনিয়র প্রকাশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে প্রকাশিত বিশেষ স্যুভেনিয়রে নেই রাষ্ট্রপতির বাণী। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে বিস্ময় ও আলোচনার সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য ও প্রথম কর্মকর্তা। প্রচলিত নিয়মে সমাবর্তন স্যুভেনিয়রে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা বা বাণী প্রকাশিত হয়। কিন্তু এবার সেই অংশ বাদ পড়ায় অনেকে এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।

প্রচার ও প্রকাশনা উপকমিটি সূত্রে জানা যায়, একাধিকবার মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কার্যলয়ে যোগাযোগ করা হলেও বাণী সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে রাষ্ট্রপতির বাণী ছাড়াই স্যুভেনিয়র প্রকাশ করতে হয়েছে।

অংশগ্রহণকারীরা মনে করছেন, সমাবর্তন শুধু ডিগ্রি প্রদান নয়, এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও জাতীয় গুরুত্বের প্রতীক। তাই রাষ্ট্রপতির বাণী অনুপস্থিত থাকা বিষয়টি ভবিষ্যতে গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

হাবিপ্রবি ২য় সমাবর্তন: রাষ্ট্রপতির বাণী ছাড়াই স্যুভেনিয়র প্রকাশ

প্রকাশিত ০৯:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫