ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা ও উপস্থাপন দক্ষতার স্বীকৃতি হিসেবে “বেস্ট প্রেজেন্টার” অ্যাওয়ার্ড পেলেন ১০ জন শিক্ষক ও গবেষক।

রবিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত “অ্যানুয়াল রিসার্চ রিভিউ ওয়ার্কশপ এন্ড বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি ২০২৪” অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন কৃষি অনুষদ থেকে এনটোমোলজি বিভাগের প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান, এগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার,  কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে সহকারী অধ্যাপক রনি তোতা, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌসী, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি ও প্রাণিসম্পদ অনুষদ থেকে প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিজ্ঞান অনুষদ থেকে সহকারী অধ্যাপক এ. এস. এম. আবু সাঈদ এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ থেকে প্রফেসর ড. রোজিনা ইয়াসমিন (লাকি)।

গবেষণার মান, উপস্থাপনার দক্ষতা এবং শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতের গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

জনপ্রিয়

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

হাবিপ্রবিতে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন ১০ গবেষক

প্রকাশিত ১১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫