ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জাবির সাথে বিপসট সমঝোতা স্মারক চুক্তি নবায়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) চুক্তি নবায়ন করা হয়েছে।

সোমবার (১ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসট-এর পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, পাশাপাশি বিপসটের সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন প্রমুখ।

নবায়নকৃত এই চুক্তির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কনফারেন্স, সেমিনার ও কর্মশালা আয়োজন করবে এবং গবেষণার প্রয়োজনে তথ্য-উপাত্ত বিনিময়ে একে অন্যকে সহযোগিতা করবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসটের মধ্যে প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জাবির সাথে বিপসট সমঝোতা স্মারক চুক্তি নবায়ন

প্রকাশিত ১২:৩৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫