ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড় Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি

জাবিতে চারদিনব্যাপী ফিন্যান্স ফেস্ট শুরু ৯ ডিসেম্বর

চতুর্থ বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী ফিন্যান্স ফেস্ট–২০২৫ শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী হেদায়েত রহমান।

সংবাদ সম্মেলনে হেদায়েত রহমান জানান, ফেস্টটি ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে, তবে ১১ ডিসেম্বর কর্মসূচি থাকবে না। উৎসবের চার দিনের প্রতিদিনই থাকছে ভিন্ন আয়োজন।

তিনি জানান, প্রথম দিন ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘জব ফেয়ার অ্যান্ড প্যানেল ডিসকাশন’।

১০ ডিসেম্বর থাকছে ‘ইন্ট্রা বিজনেস কম্পিটিশন-বিজটিগেশন ২.০’।
১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উৎসবের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ‘ফাইন্ফেস্ট ১০.৫কে রান’।

শেষ দিন ১৩ ডিসেম্বর কনসার্টের মাধ্যমে পর্দা নামবে চার দিনব্যাপি এই ফিন্যান্স উৎসবের।

এসময় তিনি বলেন, ফিন্যান্স ফেস্ট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা চাই শিক্ষার্থীরা যেন চাকরি-বাজার, কর্পোরেট কালচার, উদ্যোক্তা ভাবনা এবং সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানতে পারে।

এবারের ফেস্টে আমরা চার দিনের চার ধরনের কার্যক্রম রেখেছি, যাতে অংশগ্রহণকারীরা তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী নিজেকে আরও সমৃদ্ধ করতে পারে।

আমি বিশ্বাস করি, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা চাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবকে এমন একটি প্ল্যাটফর্মে উন্নীত করতে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারবে দেশ–বিদেশের প্রতিযোগিতার জন্য।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ক্লাবের সেক্রেটারি ইমাম হোসাইন, সহ-সভাপতি মুনতাসির মাহমুদ সামি, ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল করিম এবং ব্যবস্থাপনা সম্পাদক স্নিগ্ধ পুরাবি।

জনপ্রিয়

পাবিপ্রবিতে মাছ ধরা উৎসব বরশী কিনতে দোকানে উপচে পড়া ভিড়

জাবিতে চারদিনব্যাপী ফিন্যান্স ফেস্ট শুরু ৯ ডিসেম্বর

প্রকাশিত ০৯:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫