ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাশ্ববর্তী এলাকায় ১৮টি স্কুলের অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীত উপহার সামগ্রী বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারারমেলা শাখা। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ডায়না চত্বরে সংগঠনটির আয়োজিত ‘শীতের উষ্ণ উপহার -২০২৬’ অনুষ্ঠানে ক্যাম্পাসের আশেপাশের ছয়টি স্কুলের ৫৪ জন শিক্ষার্থীর মাঝে এ শীত উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখার পরিচালক আহনাফুজ্জামানের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি ও ইবির রোভার স্কাউটসের সাবেক সভাপতি দিদারুল ইসলাম রাসেল। এসময় সংগঠনটির সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অর্থ সম্পাদক রাকিবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পরিচালক আহনাফুজ্জামান বলেন, ১৯৭৪ সালে ২৮ শে সেপ্টেম্বর জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠা লাভ করে। ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠা লগ্ন থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য এবং শিশু বিকাশ কার্যক্রমের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই শীত সামগ্রী উপহার কার্যক্রম। শীতবস্ত্র বিতরণ না বরং আমরা এটা নিয়ে আসছি আপনাদের জন্য একটা উপহার হিসেবে।

তিনি আরও বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এটিকে ধারণ করে আশেপাশের ১৮ টা স্কুলকে নিয়ে ফুলকুঁড়ি আসরের এই শাখা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমাদের যতগুলো কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম আমরা একেবারেই বিনামূল্যে করে থাকি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফুলকুঁড়ির সাথে আপনাদের বাচ্চাদেরকে রাখবেন যাতে তারা হতে পারে আগামী বাংলাদেশের একজন উজ্জ্বল কাণ্ডারী।

ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম বলেন, ফুলকুঁড়ি আসর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সাধারণ ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার জন্য, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আশপাশের অনেকগুলো প্রতিষ্ঠানে তারা কাজ করে। তাদের নিয়মিত এসব কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবিদার।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

প্রকাশিত ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬