ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার  Logo অসুস্থ জীমের পাশে বাকৃবি শিক্ষার্থীরা, বৃত্তির অর্থ প্রদান Logo সংগ্রামের শহরে স্বপ্ন বুনছেন সুজন মিয়া Logo চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল Logo “জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপতির”

জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার অঞ্চলের গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমান কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

১৮ ও ১৯ জানুয়ারি— দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় নির্বাচন রিপোর্টিংয়ের খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জ, সেসব চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল, নির্বাচন আইন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়।

পিআইবির সহকারী সম্পাদক শায়লা আক্তার বলেন, ‘এটি আমাদের সরকারি প্রচারণার একটি অংশ। নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই সাংবাদিকদের সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টিংয়ের আগে ও পরে সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যাগুলো মোকাবিলা করতে তারা কতটা প্রস্তুত-সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই সাংবাদিকরা সঠিক ও দায়িত্বশীলভাবে তথ্য প্রচার করুন, যেন কোনো তথ্য গুজবে পরিণত না হয়। সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা কতটা ছাত্র আর কতটা সাংবাদিক—তা আলাদা করে চিহ্নিত করা সত্যিই কঠিন। গণঅভ্যুত্থানের সময় যখন আন্দোলনগুলো নানা ভাবে বাধাগ্রস্ত হচ্ছিল, তখন এ বিশ্ববিদ্যালয় নতুন করে আন্দোলনের প্রেরণা হয়ে সামনে এসেছে।”

তিনি আরও বলেন, “এই সময়ে অনেক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। আমার পাশে যিনি বসে আছেন, তাঁর শরীরে এখনো স্প্লিন্টার রয়ে গেছে। এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে আমি গর্বের সঙ্গে বলতে পারি। যাদের নিয়ে এই কর্মশালা করা হচ্ছে, তারা সত্যিই এর যোগ্য। সামান্য প্রশিক্ষণ ও উৎসাহ যদি এই তারুণ্য ও অদম্য শক্তির সঙ্গে যুক্ত করা যায়, তাহলে নির্বাচনকালীন সময়ে প্রকৃত ও নির্ভরযোগ্য তথ্য দেশবাসী অবশ্যই পাবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি।”

জনপ্রিয়

চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জাবিতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত ১০:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬